বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সন্তান নাদিম কবিরের নামে মিথ্যা,বানোয়াট ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকারম হোসেন মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্রমূলকভাবে একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম কবিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা।
ধর্মপাশা উপজেলা সদরে পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান কবীর,এরশাদুর আলম বুলবুল।
আরো বক্তব্য রাখেন,রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেল, সাবেক সভাপতি নুর কামাল,রাজাপুর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি জুবায়ের আহমেদ, আবুল খায়ের ও জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, যুব মহিলা লীগ,ছাত্রলীগ সহ রাজাপুর দক্ষিণ ইউনিয়নের নারী পুরুষসহ সর্বস্তরের জনগণ। মানববন্ধনে নেতৃবৃন্দ অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভজন দাস
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051