1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
বিয়ের প্রলোভন স্কুলছাত্রীকে দেখিয়ে ধর্ষণ

ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ২:৫৪ am

কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মেহেদী হাসান নাইসকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক বিলাপ মন্ডল।

মেহেদী হাসান নাইস কলারোয়া উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে। মামলার বিষয়ে কলারোয়া থানার এসআই শারমিন শিখা জানান, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কলারোয়া থানায় নাইসের বিরুদ্ধে মামলা করেন ভিকটিম।

ওই মামলায় নাইস আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন’।

তিনি আরও বলেন, ‘ওই মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী দিনে রিমান্ড আবেদনের ব্যাপারে আদালতে শুনানি হবে’।

উল্লেখ্য, প্রেমের সম্পর্ক করে ৪ বছর ধরে কলারোয়ার এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে মেহেদী হাসান নাইসের বিরুদ্ধে। ওই ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে গত ১৮

আগস্ট নাইসকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতদিন আত্মগোপনে থেকে মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ