চিলির নতুন প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ছাত্রনেতা বামপিন্থ গ্যাব্রিয়েল বোরিক। তিনি কট্টর ডানপন্থি রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করেন। বিবিসি জানিয়েছে, রবিবারের ভোটে বোরিক ৫৬ শতাংশ ও প্রতিদ্বন্দ্বী কাস্ত পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
বোরিকের বয়স ৩৫ বছর। নির্বাচনে এ জয়ের ফলে বোরিক বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার বা রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতাদের একজন হলেন। তিনি চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
১৯৯০ সালে দেশটিতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরে আসার পর এবারের নির্বাচনে মেরুকরণ ছিল সবচেয়ে বেশি।
নির্বাচনী প্রচারের সময় উত্তাপ ছড়িয়েছিল। প্রচারের সময় কখনো কখনো জোসে অ্যান্তোনিও কমিউনিস্ট পার্টিকে নিয়ে গঠিত গ্যাব্রিয়েল বোরিকের নেতৃত্বে বামজোটকে তুলোধোনা করেছেন। তিন দশক আগে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক জেনারেল অগাস্টো পিনোচেটের শাসনামলের হয়ে কথা বলার কারণে অবশ্য রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন অ্যান্তোনিও কাস্ত।
অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ২০১৯ সালে চিলিতে কয়েক মাস ধরে বিক্ষোভ হয়েছে। এরপর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হলো। এ ভোটের কারণে অবশেষে সংবিধান সংস্কারের পথ তৈরি হয়েছে। এর মাধ্যমে দেশটির কয়েক দশকের পুরোনো সংবিধান তৈরির চেষ্টা এখন চলমান।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051