ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আলী জ্বাহ্ আহমেদ মিজন এর বাবার ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রোকন এর বাবার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ঢাকা কলেজ ও তিতুরমীর কলেজ ছাত্রদল।
গতকাল শুক্রবার বাদ এশা নিউ এলিফ্যান্ড রোডে অবস্থিত গুলবাগ জামে মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় তারা বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো: রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ ও তিতুমীর কলেজ শাখার নেতা কর্মীসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/মেহদী/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051