পুলিশের কাজে বাঁধা দেওয়ার মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম নিভানা খায়ের জেসী জেলগেটে জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ওরফে সেতু, বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুহুল মৃধা এবং আশরাফুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর চার আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ১৩ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সোমবার রিমান্ড শুনানিকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে- রাজিবসহ গ্রেপ্তার অন্যরা এবং অজ্ঞাতনামা ৩০/৪০ জন নেতাকর্মী ধানমন্ডি মডেল থানাধীন ৩ নম্বর রোডস্থ লেকপাড়ে সমবেত হয়ে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের উদ্দেশ্যে একে অপরের সঙ্গে পরামর্শ করে। তাদেরকে সমবেত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক জবাব না দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর উত্তেজিত হয়ে কর্তব্যকাজে বাঁধা দেন। মারমুখী হয়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন। এতে এক পুলিশ সদস্য আহতও হয়। এ ঘটনায় পুলিশ ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051