রাজধানীতে ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ শেষে তাদের মিছিল কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
সোমবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শ্যামল বলেন, আমরা প্রেস ক্লাবের সমাবেশ শেষ করে স্লোগান সহকারে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের সামনে যাই। এ সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর সামনে এবং পিছনে থেকে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, মাজেদুর রহমান রুমন, সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, রাজু আহমেদ তবিবুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051