
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দে ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামের শরিফুল ইসলামের সাথে একই গ্রামের ঠান্ডু মন্ডলের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন গ্রামের রবিউল মোল্লার মরিচ ক্ষেতে শরিফুল ইসলামের ছাগল গেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা চলে আসছিল। গতকাল বিকেলে ঠান্ডু মন্ডল, টিপু বিশ্বাস, আব্দুল মান্নান, রবিউল মোল্লা, রিয়াজ বিশ্বাস, রেজাউল মন্ডলসহ ১০/১২ জন শরিফুলের ভাই আব্দুল খালেক ও ভাতিজা ফারুকের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর যখম করে। তাদের বাঁচাতে শরিফুল ও তার ছেলে বিপুল, স্বাধীন, ভাতিজা আরিফ এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। তাদের উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শরিফুলের স্ত্রী বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই