শ্রীলংকার বিপক্ষে মাত্র ২৫ বলে ৬টি ছক্বার আর এক চারের সাহায্যে ফিফিটি পূর্ণ জাকির আলির। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ম্যাচ খেলতে নেমেই ফিফটি হাঁকালেসন ২৬ বছর বয়সি এই তরুণ তারকা ব্যাটসম্যান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য শেষ হওয়া আসরে দুর্দান্ত ব্যাটিং করেন জাকির আলি। বিপিএলে ভালো করায় শ্রীলংকা সিরিজ ডাক পান জাকির। ব্যাটিংয়ে নেমে দলের প্রয়োজন বুঝে দায়িত্বশীল ব্যাটিং করেন জাকির আলি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ।
শ্রীলংকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য ফিফটি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২২তম ম্যাচে সপ্তম ফিফটি হাঁকান রিয়াদ।
লংকানদের বিপক্ষে ১২০ বলে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়ায় ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।
দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ৪টি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করে নিজের ইনিংসটা লম্বা করতে চেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার।
ফিফটির পর বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পরেন রিয়াদ। তার আগে ৩১ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন তিনি। তার বিদায়ে ১৩.২ ওভারে ১১৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
শ্রীলংকার বিপক্ষে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস। তিনি অফের বল লেগে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।
বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। তিনি ১১ বলে দুই চারে ১২ রান করে ফেরেন। দলীয় ৩০ রানে আউট হন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও। তিনি উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধলকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেই সাজঘরে ফেরেন শান্ত।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিসের জোড়া ফিফটিতে ভর করে ৩ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলংকা।
দলের হয়ে ৪৮ বলে ৮ চার আর একটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন সাদিরা সামারাবিক্রমা। এছাড়া ৩৬ বলে ৬টি চার আর ৩টি ছক্কায় ৫৯ রান করে ফেরেন কুশাল মেন্ডিস। মাত্র ২১ বল খেলে ৬টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক আসালঙ্কা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে প্রয়োজন ১২০ বলে ২০৭ রান।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051