চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে বুধবার দিবাগত রাতে মাঠে নামছে বার্সেলোনা। লিওনেল মেসিদের প্রতিপক্ষ ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সূচনা করা বার্সা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে। মেসির জন্য ম্যাচটি মাইলফলকের।উয়েফার ক্লাব প্রতিযোগিতায় ১৫০তম ম্যাচ খেলতে নামবেন তিনি।
এদিকে,‘এইচ’ গ্রুপের ম্যাচে পিএসজি খেলবে লিপজিগের বিপক্ষে। তবে আক্রমণ ভাগের তিন তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজি’কে। ইনজুরির কারণে দলে নেই নেইমার, মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপ্পে। একই গ্রুপে রাত ১১টা ৫৫ মিনিটে বাসেকশেহিরের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
একই সময়ে আরও মুখোমুখি হবে চেলসি-রেঁনে। ক্লাব ব্রুজ মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। এদিকে আজকেই খেলতে নামছেন জুভেন্টাসও।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051