ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে আরাফাত (১৬) ও বিল্লাল ফকিরকে (১৭) চোর সন্দেহে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। শনিবার বেলা ১১টার দিকে জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে মধুখালী থানা পুলিশ দুই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গাড়াখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরাফাত এবং মুছাদ ফকিরের ছেলে বিল্লাল ফকির বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। বাজারের কয়েকজনের সন্দেহ হলে আরাফাত ও বিল্লালকে তারা আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় কথায় গরমিল থাকায় তাদের বেদম মারপিট করে বাজারের লোকজন।
পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯ এর ফোন পেয়ে মধুখালী থানার সাব ইন্সপেক্টর প্রবীর কুমার এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051