1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ ৯:২৭ pm

পটুয়াখালীর দশমিনায় শ্যালোমেশিন চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সজিব (২২), মো. আল-আমিন (৩৫) ও মো. সজিব (২৩)।

দশমিনা থানার এসআই মো. মেহেদী জানান, গত বুধবার একই দিনে দশমিনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনটি শ্যালোমেশিনসহ দুটি জেনারেটর চুরি হয়। এ ঘটনায় জালাল চৌকিদার নামে এক ভুক্তভোগী দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের সূত্র ধরে দশমিনা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজাতে পাঠানো হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে দশমিনা থানা পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ