1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী সার বিক্রির অভিযোগ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩ ১০:২০ pm

নীলফামারীর ডোমারে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের সরকারী সার বিক্রির অভিযোগ করেছে স্থানীয়রা। শনিবার(১ জুলাই) দুপুরে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে ৮বস্তা সার ভ্যানযোগে নিয়ে যাচ্ছিল ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালুর আস্থাভাজন লোক। এসময় চিলাহাটি এলাকার লাইক আলী নামের এক ব্যক্তির বাড়ীর সামনে সার বহনকারী ভ্যানটি আটক করেন স্থানীয়রা। ভ্যান চালক জিজ্ঞাসাবাদে কোন সদুত্তোর দিতে না পারায়, স্থানীয়রা ইউএনওকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। ইউএনও তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। এবং সেখানে উপস্থিত লোকজনের সাথে কথা বলে,আটককৃত সার ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখেন।

স্থানীয় মনসুর আলী ও হাসিফ জানান, সারগুলো ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের অফিস সহকারী রাকিবুল ভ্যানযোগে কাওলা চৌরাস্তার দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু ওই সারগুলো গরীব কৃষকদের জন্য কৃষি অফিস থেকে বরাদ্দ দিয়েছে। সারগুলো কৃষকদের না দিয়ে চেয়ারম্যান মেম্বার ভাগাভাগি করে নিয়ে যাচ্ছিল। আমরা আটক করে ইউএনও’কে অবগত করেছি। তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দির্ঘদিন যাবৎ রাসায়নিক ৩২ বস্তা সার পড়েছিল। সেই সারের মধ্যে ২৪ বস্তা সার শুক্রবার রাতে কালো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। অবশিষ্ট ৮বস্তা সার পরিষদের মাস্টাররোলে কর্মরত অফিস সহকারী রাকিবুল নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু বলেন, দু’দিন আগে সার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সারগুলোর স্লিপ কৃষকরা যাদের কাছে বিক্রি করেছে, তারাই এক যোগে সারগুলো নিয়ে যাওয়ার সময় উক্ত ঘটনা ঘটে। ইউএনও আমাকে সেই সার জিম্মায় দিয়েছে।

ইউএনও(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত সার চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ