চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির ২০২২-২০২৩ কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বশির জিসান।
বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩০১ জন।
এ ছাড়া সহ-সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. ম ক মোহাম্মদ জিয়াউল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হাছান, কোষাধ্যক্ষ হিসেবে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সম্পদ ঘোষ এবং নির্বাহী সদস্য হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং নির্বাহী সদস্য (সংরক্ষিত) পদে সাবেক সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক নির্বাচিত হন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে কেউ-ই প্রতিদ্বন্দ্বিতা করেননি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051