চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্দর রামনগর মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদুজ্জামান টোকন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় টোকনের চাচাতো ভাই রিফাত ও শামীম আহত হয়েছেন। সোমবার (ঈদের দিন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত টোকন একই উপজেলার সাহেবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, সোমবার দুপুরে টোকন, রিফাত ও শামীম একটি মোটরসাইকেলে বন্দর রামনগর গ্রামের ফুফুর বাড়ি থেকে নিজেদের গ্রামের ফিরছিলো। এসময় বন্দর রামনগর মোড়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক টোকনকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও শামীমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051