1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চুরি করা গরুর মাংস বিক্রির অভিযোগে উপজেলা চেয়ারম্যানের ভাতিজা আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২ ৯:২৩ pm

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা কায়কোবাদ।

আজ সোমবার রাতে পৌরশহরের বড় বাজারে চোরাই গরুর মাংস বিক্রির সময় পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সরকার।

স্থানীয়রা জানান, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের মো. ফরিদ মিয়ার গরু রাতের আঁধারে চুরি করে কায়কোবাদ। পরে গরুটি জবাই করে মাংস পৌরশহরের বড় বাজারে বিক্রি করতে নিয়ে যায় সে। এ সময় হাতেনাতে মাংসসহ তাকে আটক করে আখাউড়া থানার পুলিশ।

কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মো. ফয়সাল মিয়া বলেন, রাত ৩টার সময় গরু গোয়ালঘর থেকে চুরি করে জবাই করে কায়কোবাদ এবং তার আরও এক সহযোগী। গরুটির আনুমানিক দাম প্রায় ৯০ হাজার টাকা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সরকার বলেন, কায়কোবাদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ