বগুড়ার গাবতলীতে গাছ থেকে সজিনা চুরি করার সময় ট্রাকের চাপায় নিহত হেলপার হামিদের জানাজায় গিয়ে গণ ধোলাইয়ের শিকার হয়েছেন ট্রাক মালিক রানা (৩৬)। পরে ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ট্রাক মালিককে উদ্ধার করেছে। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় গাবতলী উপজেলার ধোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, গত শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে গাবতলী উপজেলার গোলাবাড়ি এলাকায় একটি ট্রাক সড়কে পাশে দাঁড় করিয়ে ট্রাকের হেলপার হামিদ সড়কের পাশের গাছ থেকে সজিনা চুরি করতে থাকেন। এসময় গাছ মালিক টের পেয়ে বাড়ি থেকে বের হলে চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় হেলপার আব্দুল হামিদ ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে আব্দুল হামিদ মারা যান। নিহত আব্দুল হামিদ ধোড়া গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে।
এদিকে রোববার সন্ধ্যায় নিহত আব্দুল হামিদের জানাজায় অংশ গ্রহণ করতে যান ট্রাক মালিক মড়িয়া গ্রামে রানা (৩৬)। জানাজা শেষে তিনি নিজের পরিচয় দিয়ে নিহত ট্রাক হেলপার আব্দুল হামিদ সম্পর্কে কিছু বলা শুরু করেন। এসময় ট্রাক মালিককে জনগণ গণ ধোলাই দেয়া শুরু করে। স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ রানাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রাক মালিক রানাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় দেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051