কোভ্যাক্স কর্মসূচি থেকে আগামী আগস্টে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এক কথা জানান।
তিনি বলেন, কোভ্যাক্স থেকে আগামী আগস্টে বাংলাদেশ আরও ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন বলেও তিনি জানান।
তবে, এর বাইরে আর কোনো টিকার বিষয়ে নিশ্চিত না হয়ে তিনি কিছু বলতে পারছেন না বলে জানান।
চীন ও রাশিয়ার টিকার বিষয়ে তিনি বলেন, আমাদেরকে এখনো ওরা (চীন) জানায়নি। আশা করছি এই মাসের মধ্যে জানাবে। আমাদের পক্ষ থেকে যা কিছু করার ছিল, তা শেষ। আর রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে, আজকেও আলোচনা আছে। আজকে হয়তো তারা সিদ্ধান্ত দিবেন, কবে (টিকা) দেবে, কী পরিমাণ দেবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকার বিষয়ে নতুন কিছু জানতে পারেননি তারা। তবে, যোগাযোগ অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051