চীনের হাইব্রিড ধানের জনক হিসেবে পরিচিত কৃষিবিদ ইউয়ান লংপিং (৯১) মারা গেছেন। দেশটির হুনান প্রদেশের রাজধানী চাংশার একটি হাসপাতালে শনিবার তাঁর মৃত্যু হয়। লংপিং বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে জানানো হয়, হাইব্রিড ধান বিকাশে সহযোগিতা ও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের অনাহার দূর করায় অবদান রাখা লংপিংকে জাতীয় বীর হিসেবে দেখে চীন।
১৯৭৩ সালে বিশ্বের প্রথম উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ শুরু করেন লংপিং। প্রচলিত জাতের চেয়ে ২০ শতাংশ বেশি ধান উৎপাদন হয় হাইব্রিড বীজে।
লংপিংয়ের হাত ধরে চীনসহ পৃথিবীর অন্যান্য ধান উৎপাদনশীল অঞ্চলে হাইব্রিডের ব্যাপক চাষাবাদ শুরু হয়। ১৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাইব্রিড ধান উৎপাদনের দিকে ঝুঁকেছে চীন।
পূর্ব এশিয়ার দেশটি বর্তমানে এক কোটি ৬০ লাখ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ হয়। এর মাধ্যমে প্রতি বছর দেশটির বাড়তি আট কোটি মানুষের খাদ্যের জোগান দেওয়া সম্ভব হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051