
চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।
সোমবার দুপুর ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তাসহ একগুচ্ছ ফুলের তোড়া ও একটি কেক বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি'র সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঢাকাস্থ চীনা দূতাবাসে দিয়েছেন।
এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিভাগের সদর দপ্তর, বেইজিং এর শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়েছে এবং চীনা কর্তৃপক্ষ বিএনপি’র শুভেচ্ছা বার্তাটির প্রাপ্তি স্বীকার করে ধন্যবাদ জানিয়েছে।
চীনা রাষ্ট্রপতি শি জিন পিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গত ৭২ বছরে এক বিস্ময়কর সাফল্য অর্জন করেছে চীন।
বিগত দিনে অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য, কৃষি, খাদ্য উৎপাদন শিল্প প্রযুক্তি এবং আন্তর্জাতিক পরিমনণ্ডলে চীন অভাবনীয় উন্নতি করেছে বলে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয় ।
বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময়ে স্বাধীন বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক তৈরির কথা ও স্বরণ করা হয়েছে এই শুভেচ্ছা বার্তায়।
এছাড়াও পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের সময়ে চীন - বাংলাদেশ সম্পর্কের সাফল্যের ধারাবাহিকতা উল্লেখ করে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তাদের উত্তর-উত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051