কঠোর চীনা হুঁশিয়ারি উপেক্ষা করেই আজ মঙ্গলবার সম্ভবত তাইওয়ান যাচ্ছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি 'স্বশাসিত দ্বীপ দেশটির' প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। চীন ইতোমধ্যেই ঘোষণা করেছে, এই সফরটি হলে তাদের সামরিক বাহিনী 'অলসভাবে বসে থাকবে না।'
পেলোসি সোমবার সিঙ্গাপুরের মাধ্যমে তার এশিয়া সফর শুরু করেছেন। আজ মঙ্গলবার রাতে তিনি তাইওয়ান যেতে পারেন বলে জানা গেছে। তিনি বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ-ওয়েনের সাথে বৈঠক করতে পারেন।
ফিন্যান্সিয়াল টাইমস, লিবারটি টাইমসসহ কয়েকটি মিডিয়া জানিয়েছে, এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার রাতে তিনি তাইওয়ান যাবেন, বুধবার দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন।
উল্লেখ্য, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে কয়েক দিন ধরেই তীব্র উত্তেজনা চলছে। এশিয়া সফরের আগ দিয়ে রোববার পেলোসির অফিস জানিয়েছিল যে তার সফরের মধ্যে থাকছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। এতে তাইওয়ানের কথা উল্লেখ ছিল না।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
চীন মনে করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। তাদের এক চীন নীতির ব্যাপারে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় চীন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051