নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্বামী চিত্রনায়ক নাঈম খবরটি নিশ্চিত করেছেন।
ফেসবুক পেজে তিনি লেখেন- শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসায়ই সবার থেকে আলাদা আছে।
তার কথায়- গতকাল থেকে শাবনাজের জ্বর ছিল। গতকালই পরীক্ষা করে দেখি কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন। আমিন।
রূপালী পর্দায় নাঈম-শাবনাজের অভিষেক হয়েছিল ১৯৯১ সালে। এহতেশাম পরিচালিত সিনেমাটির নাম ছিল ‘চাঁদনী’। সুপারহিট এ সিনেমা দিয়ে তারকাখ্যাতি পেয়েছিলেন তারা। এরপর নব্বই দশকের জনপ্রিয় জুটি হয়ে ওঠেন নাঈম-শাবনাজ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051