ভারতে করোনা মহামারীর ভয়াবহতার কথা উল্লেখ করে সাবধান হতে বলেছেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, করোনার প্রভাবে সারা বিশ্ব আজ লণ্ডভণ্ড। আমাদের পার্শ্ববর্তী দেশ হিমসিম খাচ্ছে। সেখানে চিতার আগুন এখনো নিভছেনা। তাই এই বিষয় মাথায় রেখে আমাদের জীবন জীবিকা পালন করতে হবে। নয়তো বিপদ আমাদের পিছু ছাড়বে না।
বুধবার (১২ মে) সকালে নরসিংদী চেম্বার অব কমার্সের উদ্যোগে মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে এক হাজার গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা করোনার প্রথম ওয়েব মোকাবেলা করেছি। দ্বিতীয় ওয়েব সবাই মিলে মোকাবেলা করতে হবে। সরকার অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সচেতন হতে হবে।
নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আলী হোসেন শিশির (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার আশরাফুল আজিম(পিপিএম)। এ সময় চেম্বারের সব পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051