
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারলেও টি-টোয়েন্টিতে আর পারেনি জিম্বাবুয়ে। নিজেদের মাটিতে আজ ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। যার পেছনে অন্যতম অবদান ম্যাচসেরা হওয়া লেগ স্পিনার উসমান কাদিরের। তার ঘূর্ণির সামনে আজ জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেট এবং ২৮ বল হাতে রেখে জিতেছে বাবর আজমের দল। এলটন চিগাম্বুরার বিদায়ী ম্যাচে জিম্বাবুয়ে পেল লজ্জার হার।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে করে ১২৯ রান তুলেছিল জিম্বাবুয়ে। শুরু থেকে তারা নিয়মিত উইকেট হারাতে থাকে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেবল অধিনায়ক চিবাবা দুই অংক ছুঁয়েছেন। চিবাবাকে ফিরিয়ে শিকার ধরা শুরু করেন কাদির। সফরকারীদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন ২৭ বছর বয়সী এই লেগ স্পিনার। ওয়েসলি মাধেভেরেকে দ্রুত আউট করার পর অভিষিক্ত মিল্টন শুম্বাকে ফিরিয়ে দেন।
এরপর কাদিরের শিকারে পরিণত হন ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা এল্টন চিগাম্বুরা। এই অভিজ্ঞ ব্যাটসম্যান মাত্র ২ রানে আউট হন। শেষের দিকে ডোনাল্ড টিরিপানোর ব্যাটে ১২০ ছাড়ায় জিম্বাবুয়ের সংগ্রহ। জবাবে পাকিস্তানের ওপেনিং জুটি ভালো হয়নি। ফখর জামান (২১) আজও ইনিংস বড় করতে পারেননি। অভিষিক্ত আব্দুল্লাহ শফিককে সুযোগ দিতে ওপেনিংয়ে নামেননি নিয়মিত ওপেনার বাবর। ৩৩ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে অধিনায়কের মান রাখেন শফিক। শদিল ১৫ বলে ৩ টি করে ছক্কা ও চারে করেন ৩৬ রান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ