চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার।
আজ সোমবার এ আবেদন করেন তিনি। এর আগে গত ৫ মে অনুমতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান তিনি।
এদিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল রবিবার সাংবাদিকদের বলেন, “ম্যাডাম এখন সিসিইউতে আছেন। সেখানেই তার চিকিৎসা ও পরীক্ষাগুলো হচ্ছে।”
গত শুক্রবার রাত থেকে অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। প্রথমে কেবিনে রাখা হলেও পরের দিন তাকে নেওয়া হয় সিসিইউতে।
এর আগে জ্বরে আক্রান্ত হলে, গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। তার আগে করোনায় আক্রান্ত হলে, ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051