1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চিকিৎসক নিয়োগে ‘এ মাসেই’ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ ৪:৫৯ pm

করোনাভাইরাস মোকাবেলায় আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে চলতি মাসেই ৪২তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, “৪২তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে নিয়োগবিধি সংশোধন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বিধি সংশোধন হওয়ার পর অগাস্ট মাসের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। েশুধু লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে তখন বিসিএস নিয়োগ বিধিমালা সংশোধন করা হয়েছিল।

৪২তম বিসিএসের মাধ্যমে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নিয়ে চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করা হচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন।

৩৯তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় সে সময় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। করোনাভাইরাস সংকট মোকাবেলায় তাদের মধ্যে থেকে দুই হাজার জনকে গত ৪ মে সহকারী সার্জন পদে নিয়োগ দেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ