নারায়ণগঞ্জের ফতুল্লায় তানজিদা আক্তার পপিকে গলা কেটে হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী হীরা চৌধুরী। চাহিদা অনুযায়ী শারীরিক মেলামেশা করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে সে।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালত হীরা চৌধুরীর জবানবন্দি গ্রহণ করেছেন। পরে তাকে কারাগারে প্রেরণ করেছেন।
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই জাকির হোসেন মাসুদ বলেন, হীরা চৌধুরীকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়- চাহিদা অনুযায়ী শারীরিক মেলামেশা করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করেছে। সে আদালতে হত্যার দায় স্বীকার করবে বলে জানালে তাকে আদালতে হাজির করা হয়।
তিনি আরও জানান, হীরা চৌধুরীর এ জবানবন্দিসহ আরও বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে দেখা হবে এছাড়াও আর কোনো বিষয় রয়েছে কিনা। আদালত জবানবন্দি শেষে হীরা চৌধুরীকে কারাগারে প্রেরণ করেছেন।
নিহত তানজিদা আক্তার পপি (২৫) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে। হীরা চৌধুরী পূর্ব লামাপাড়ার এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। তাদের সংসারে তুষার (১০) ও ফুয়াদ (৭) নামে দুটি পুত্রসন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বুধবার ভোরে নিজ বাড়িতেই হীরা চৌধুরী তার স্ত্রী পপিকে হত্যা করে। হত্যার পর ঘটনাস্থল থেকেই হীরাকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে নিহত পপির ভাই শাকিল বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শাকিল জানান, ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া ও হাতাহাতি শুরু হলে তাদের বড় ছেলে তুষার তার দাদাকে ডাকতে পাশের ফ্ল্যাটে যায়। তারা ফিরে এসে পপির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। এ সময় পাশের রুমে ঘুমিয়ে ছিল ছোট ছেলে ফুয়াদ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051