
কুড়িগ্রামের উলিপুরে বাদশা মিয়া (৫০) নামের এক চালককে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধানক্ষেত থেকে বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাদশা কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বাদশা মিয়া গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে নিজের অটোরিকশাটি নিয়ে বের হয় আর বাড়ি ফেরেননি। আজ সোমবার সকালে পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। সেখানে পৌঁছে লাশটি বাদশা মিয়ার বলে শনাক্ত করেন তাঁরা। হত্যা করে লাশটি ফেলে অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে দাবি তাঁদের।
উলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ