
ফেইসবুকে প্রতারণার অভিযোগ চার নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রথমে পরিচয়, এরপর প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা করে আসছিলেন।
গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার সিআইডি থেকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসানুল হক গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিআইডি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ