রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার চার্জার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন: আব্দুল মতিন (৪০), তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছে; মতিনের স্ত্রী ইয়াসমিন (৩২), তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে; মেয়ে মায়েশা (৯), তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে ও আয়েশা (৫), তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, ভোরে দগ্ধদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের ওয়োর্ডে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051