1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চারঘাটে সরকারি ৬৬৭ বস্তা চাল উদ্ধার, দুই ব্যবসায়ী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২ ১০:১৭ pm

রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে সরকারি খাদ্যগুদামের ৬৬৭ বস্তা চাল উদ্ধার করেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাটের কাঁকড়ামারী বাজারে দুই ব্যবসায়ীর গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।

পুলিশ কাঁকড়ামারী বাজারের ‘মেম্বার চাউল আড়ত’ থেকে ৩৬০ বস্তা এবং পাশের ‘বিলাল খাদ্য ভান্ডার’ থেকে ৩০৭ বস্তা চাল জব্দ করে। এ সময় আড়তের মালিক মোস্তাকিন মেম্বার ও বিলাল খাদ্য ভান্ডারের মালিক সমশের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ট্রাকও জব্দ করা হয়।

অভিযুক্ত মোস্তাকিন আলী ও শমসের আলী পুলিশকে জানান, তারা বাঘা খাদ্য গুদামের কর্মচারী আব্দুল হালিমের মাধ্যমে ২০ টন চাল কেনেন। তবে বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার বলেন, এসব চাল বাঘা খাদ্যগুদামের নয়। অন্য কোনো জায়গার হতে পারে।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম জানান, বাঘা খাদ্যগুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারি চাল চারঘাটে আসার খবরে তারা অভিযান চালান। অভিযানের সময় চালের সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভর্তি করা হচ্ছিল। এ ঘটনায় মামলা হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ