বাংলাদেশের চামড়া শিল্পখাতে সুইজারল্যান্ডের উদ্যোক্তারা বিনিয়োগ করতে চায়। ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড রোববার রাজধানীর মতিঝিলস্থ শিল্প ভবনে (শিল্প মন্ত্রণালয়) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে সুইস রাষ্ট্রদূত সেদেশের উদ্যোক্তাদের বাংলাদেশের চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহের কথা ব্যক্ত করেন।
সুইস আগ্রহকে সাধুবাদ জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার অদূরে সাভারস্থ ট্যানারী শিল্পনগরীতে কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট (সিইটিপি) বাস্তবায়ন করা হচ্ছে এবং এ সংক্রান্ত সকল সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে সুইস উদ্যোক্তাদের যে কোনো ধরণের পরামর্শ গ্রহণ করা হবে। এর পাশাপাশি বিনিয়োগকারিদেরও বাংলাদেশ সরকার প্রযোজনীয় সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন। শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সুইস রাষ্ট্রদূত এ সময় জুরিখভিত্তিক একটি ট্যানারী শিল্প প্রতিষ্ঠানের চিঠি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তিনি সরেজমিনে সাভারের ট্যানারী শিল্পনগরী পরিদর্শনের আগ্রহ ব্যক্ত করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051