চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পুলিশের পরিদর্শক মোস্তফা আল মামুনকে ধাওয়া করেছে স্থানীয় গণপরিবহণ শ্রমিকরা। দীর্ঘদিন ধরেই উক্ত এলাকাসহ বিভিন্ন স্থানেও নানাভাবে এসব চাঁদাবাজির অভিযোগ তুলেছেন শ্রমিকররা।
সোমবার নগরীর আকবর শাহ থানা এলাকার সিটি গেইটের সামনে এমন ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাছাড়া ট্রাফিক পুলিশের রেকার সামশুসহ আরও কয়েকজনের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে।
ট্রাফিক পুলিশের পরির্দশক টিআই মামুন বলেন, এলাকায় শ্রমিকরাসহ কিছু লোক আমার বিরুদ্ধে যড়যন্ত্র শুরু করেছে। এলাকায় নিয়মিত অবৈধ লেন বা চাঁদাবাজিতে বাধা দেয়ায় এসব করছে। সিটি গেইট এলাকায় একটি অবৈধ কার এবং একটি অবৈধ অটোরিকশা লেন বন্ধ করে দেওয়াতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আজকে এ ঘটনা ঘটিয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে কৈবল্যধাম এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট ফাহিম মৃধা। তিনি দায়িত্ব পালনের পাশাপাশি নানা অনিয়মে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা দিচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান টিআই মোস্তফা আল মামুন। তিনি সার্জেন্টের সঙ্গে কথা বলছিলেন। বেলা ১১টার দিকে তাদের পাশে থাকা মাস্কবিহীন একজনকে টিআই মামুন সরে যেতে বলেন। সে সময় ওই ব্যক্তি উত্তেজিত হয়ে কিছু বুঝে ওঠার আগে কয়েকজনের সহযোগিতায় টিআই মামুনকে ধাওয়া দেন। এ সময় শ্রমিকরা বিক্ষোভ রাস্তা বন্ধ করে দেয়ে। বিভিন্ন স্লোগানও দিতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051