চাঁদপুরেও ঘূর্ণিঝড় মিধিলি তাণ্ডব চালিয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যার কিছুটা আগে জেলার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যায়।
এসময় অসংখ্য গাছপালা, কাঁচা ঘরবাড়ি এবং বিদ্যুতের লাইন উপড়ে যায়। এছাড়া হাইমচর উপজেলার কাটাখালী লঞ্চ টার্মিনালের পন্টুন গ্যাংওয়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
এমন পরিস্থিতিতে সন্ধ্যা থেকে চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানান, জেলা প্রশাসক কামরুল হাসান। এরইমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051