প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হয়। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া এ অভিনেতার বয়স হয়েছিল ৮৫ বছর।
এর আগে ভোর ৫টায় বেলভিউ হাসাপতালে পৌঁছান সৌমিত্রকন্যা পৌলমী বোস। শনিবার (১৪ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) সকালে আরও অবনতি হয় অভিনেতার শরীরের।
চিকিৎসকরা জানিয়েছিলেন, চেতনা নেই সৌমিত্রের। অর্থাৎ হাল ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরাও।
ডা. অরিন্দম কর আগেই জানিয়েছিলেন, বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তার অবস্থা সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051