কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হলদিবাড়িয়া নামক স্থানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে ষাটোর্ধ বৃদ্ধা পিয়ারা খাতুন বরিশাল শেবাচিমে মারা গেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম ও নিহতের ভগিনীপতি ইউনুস হাওলাদার জানান, সোমবার দুপুরে পিয়ারা খাতুন তার অসুস্থ বোন হাসিনাকে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া সদর হাসপাতালে অটোরিকশা করে আসছিলেন। এ সময় অটোরিকশার পিছনে বসা হাসিনা মাথা ঘুরে চলন্ত অটো থেকে পড়ে যাওয়ার সময় পিয়ারা তাকে ধরতে যায়। এ সময় দুই বোনই অটো থেকে রাস্তায় পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
তারা জানান, তাৎক্ষণিক অটোতে থাকা ইউনুস হাওলাদারসহ স্থানীয়রা আহত দুই বোনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পিয়ারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই পিয়ারা খাতুন মারা যান।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051