1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

চলতি মাসেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বাংলাদেশ, দল ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬ ৭:২১ pm

এইচিসন ইন্টারন্যাশনাল আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর খেলতে পাকিস্তানের লাহোরে যাচ্ছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল। আসন্ন টুর্নামেন্টের জন্য আজ শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঐতিহ্যবাহী এইচিসন কলেজের ১৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে টুর্নামেন্টটি আয়োজন করছে পাকিস্তান। আগামী ২০ থেকে ২৮ জুন লাহোরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্কুল ক্রিকেটের এই আসর। টুর্নামেন্টের জন্য স্কুল ক্রিকেটে আলো ছড়ানো ক্রিকেটারদের দলে রেখেছে বিসিবি।

নিজেদের সামর্থ্য প্রমাণ করে বাংলাদেশ বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলে জায়গা পেয়েছেন ১৪ ক্রিকেটার। যাদের নিয়ে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ফটোসেশন হয়েছে।

২০ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের বাংলাদেশের বাইরে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কম্বাইন্ড স্কুল দল, পাকিস্তানের এইচিসন কলেজ, সরকারি মুসলিম মডেল হাই স্কুল, দ্য সিটি কলেজ, বিকন হাউজ এবং হাবিব পাবলিক স্কুল।

বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২২ জুন এইচিসন কলেজ। ২৩ জুন তারা খেলবে হাবিব পাবলিক স্কুলের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের দলকে খেলতে হবে সরকারি মুসলিম মডেল হাই স্কুলের সঙ্গে। ২৬ জুন সেমিফাইনাল এবং ২৮ জুন হবে টুর্নামেন্টের ফাইনাল।

একনজরে বাংলাদেশ দল
নাইম হাসান সবুজ, কবিদ আল সিয়াম, আদ্রিত ঘোষ, ফারহান সাদিক, রাকিবুল হোসেন, সাঈদ মোহাম্মদ রাফিন, মোহাম্মদ জুনায়েদ হোসেন, মোহাম্মদ সামি, রিয়াদ শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সাব্বির আলম, স্বপ্ন দাস, আশরাফুল ইসলাম।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ