বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মনোয়ার খোকন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা বলেন, ‘দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন মনোয়ার খোকন ভাই। আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে ছেড়ে চলে গেলেন। দোয়া করি, সৃষ্টিকর্তা ওনাকে জান্নাত দান করুক’
তিনি বলেন, ‘তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের বড় ক্ষতি হয়ে গেল। পরিচালক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
কাবিরুল ইসলাম রানা জানান, আজ রোববার বাদ যোহর উত্তরা ৩ নম্বর সেক্টরের বড় জামে মসজিদে তার জানাজা হবে। এরপর তাকে উত্তরা চার নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।
১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে নাম লেখান মনোয়ার খোকন। ‘স্বামী কেন আসামি’ ও ‘মেয়ারাও মানুষ’ ছবি নির্মাণ করে ব্যাপক সাফল্য পান তিনি।
মনোয়ার খোকন পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর তালিকায় রয়েছে- ‘সংসারের সুখ-দুঃখ’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘খুনি শিকদার’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’ ইত্যাদি। তার পরিচালিত সর্বশেষ ছবি ‘পাওয়ার’।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051