গায়কীর কারণে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম সাকিব। মাঝে মধ্যেই নতুন গান প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘না তোকে বলতে পারি, না তোকে ভুলতে পারি। এ কেমন দোটানা কে জানে’ শিরোনামের গানটির গীত রচনা, সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। সাইদ রাসেল পরিচালিত ‘বিদেশ’ নামের সিনেমায় গানটি ব্যবহার করা হবে।
এ গান প্রসঙ্গে মারুফ বলেন, চলচ্চিত্রে আমার গানের সংখ্যা খুবই কম। তবে সেগুলোর মধ্যে এই গানটি অবশ্যই ভিন্নমাত্রার। চলচ্চিত্রের গানে সব সময় গল্পকে কেন্দ্র করেই গান রচনা করি। তবে এ গানটির ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটেছে। গানটির কথা ও সুর বেশ আগেই করা হয়েছিল। ছবির পরিচালক তার গল্পের সঙ্গে গানটির যথাযথ মিল খুঁজে পাওয়ায় গানটিকে ছবিতে সংযোজনের ইচ্ছা প্রকাশ করেন। ফলে গানটি তার মূলরূপেই ছবিতে সংযোজিত হয়েছে। আর মাহতিমও বেশ আবেগ দিয়েই গানটি গেয়েছেন।
এই গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, মারুফ ভাইয়ের স্টুডিওতে গানটি যখন প্রথম শুনি, তখনই গানটি আমার ভালো লেগে যায়। আশা করি আমার ভক্ত-শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। অনেকেই তাদের জীবনের সঙ্গে গানটি সংযুক্ত করতে পারবেন বলে মনে করছি।
এর আগে একই গীতিকারের ‘তোমায় আর ভাববো না’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন মাহতিম। সেটিও শ্রোতাপ্রিয় হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051