লালমনিরহাটের তিস্তার বালু চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার তিস্তার চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালের তিস্তা নদীর বালু চরে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার পরনে সালোয়ার কামিজ ছিল। গলায় ওড়না ও রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।
খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুজ্জান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিস্তার চরে ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051