চরফ্যাশন আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাযিল মাদরাসার উদ্যোগে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর "মাদরাসা শাখার" কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ নুরুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন- স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কুচিয়ামোড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোস্তফা কামাল, জেলা শাখার সদস্য প্রভাষক মোঃ মাইনুদ্দীন, চরফ্যাশন উপজেলা শাখার সদস্য চরনুরুল আমিন মুসলিমিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা নাছির উদ্দীন, উপজেলা শাখার সদস্য কুচিয়ামোড়া ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিকী।
আহবায়ক কমিটি গঠন:
আলোচনা সভা শেষে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক: সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম, যুগ্ম আহবায়ক প্রভাষক (পদার্থ বিঃ) অরুপ কুমার দাস, প্রভাষক (গণিত) মোঃ গাওহার, সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম, সদস্য সচিব প্রভাষক (আরবী) মাওলানা জয়নাল আবেদীন, সদস্য প্রভাষক (রসায়ন) মোঃ মনিরুল ইসলাম ও সদস্য সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051