1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চরফ্যাশনে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক

কামরুজ্জামান, ভোলা দক্ষিণ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৫৯ pm

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে আঃ রহিম ভুট্টো (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কলেরহাট রাস্তার মাথায় দুর্বৃত্তরা আঃ রহিম ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে এবং ঘটনাস্থলে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক বেচাকেনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ