নাফিছ পাটোয়ারী: চলমান করোনা পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে চরফ্যাশনের ছাবেরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ১১ মে সকাল ১০টায় জিন্নাগড়স্থ হাজী বজলুর রহমান হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপন কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুন, ছাবেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন ফারুক, ছাবেরা ফাউন্ডেশনের সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন মঞ্জু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির রাজন। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051