ভোলার চরফ্যাশন পৌর শহরে প্রবেশের প্রধান সড়কে নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন প্রতিনিয়ত বাজারের সকল ময়লা-আবর্জনা ফেলছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘ ১০ বছর যাবত একই স্থানে ময়লা-আবর্জনা ফেলে আগুন দিয়ে পোড়াচ্ছ৷ পঁচা ময়লা আবর্জনার গন্ধ আর ময়লা ও পলিথিন পোড়ানোর দূষিত ধোঁয়ায় বাস স্ট্যান্ড এ আগত পথচারী, অতিথি, এলাকাবাসী, দোকানদার শ্রমিক সহ সকল পর্যায়ের মানুষ অতিষ্ঠ৷ দুর্গন্ধ ও ধোঁয়ার কারনে নাকে রুমাল চেপে শহরে প্রবেশ করতে হচ্ছে পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের। এতে তারা শুধু ভোগান্তির শিকার হয়নি দেখা দিয়েছে বায়ুবাহিত বিভিন্ন রোগ৷
তবে পৌর কর্তৃপক্ষের দাবি, আবর্জনা ফেলার নির্ধারিত কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা বাস স্ট্যান্ড রাস্তার ধারে আবর্জনা ফেলছে। বুধবার (১০ মার্চ) বেলা ১১ টায় সরেজমিনে দেখা যায়, পর্যটন এলাকা চরফ্যাশনে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ বাস স্ট্যান্ডে নেমে রুমালে নাক চেপে উক্ত এলাকা পার হচ্ছে। এমনকি ময়লা পোড়ানো ধোঁয়া নাকে মুখে ঢুকে ১০ বছরের তানিয়া কাশির সাথে বমিও করে দিয়েছে৷
এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, আমরা পৌর কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি এমন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা না ফেলে মানুষের চলাচল কম এমন স্থান নির্ধারণ করে ময়লা ফালানোর জন্য৷ আর যদি এমন স্থান না থাকে তাহলে এখানে আগুন দিয়ে না পুড়ে এক মাস পর পর ময়লা বালু চাপা দিতে হবে৷ কারণ পোড়ানো ধোঁয়ার কারনে তাঁদের বসবাস করাই কঠিন হয়ে পরেছে৷
এ ব্যাপারে চরফ্যাশন হাসপাতালের ডাক্তার মাহাবুব কবির জানান, আবর্জনার এই গন্ধ ও পোড়ানোর ধোঁয়ায় শ্বাসনালিতে ইনফেকশন হয়ে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এভাবে আবর্জনা ফেলা জনস্বাস্থ্যের জন্য হুমকি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051