নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকান্ডে নিখোঁজ রয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার সাত শ্রমিক। রোববার বিকাল পর্যন্ত ওই সাতজনের সন্ধান মেলেনি। তারা কারখানার চতুর্থ তলায় কাজ করছিলেন বলে নিশ্চিত করেছে তাদের পরিবার। ওই দুর্ঘটনার পর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। সেদিন তাদের ভাগ্যে কি ঘটেছে তাও জানে না নিখোঁজদের পরিবারের সদস্যরা। তারা বেঁচে আছেন কিনা তাও জানা নেই উপজেলা প্রশাসনের। তবে উপজেলা প্রশাসন বিষয়টির সার্বিক খোঁজখবর নিচ্ছে।
চরফ্যাশনে নিখোঁজ সাত শ্রমিক হলেন মো.রাকিব (২০) ইউসুফ (১৮) শামীম (২০) মো. মহিউদ্দিন (২৫)হাসনাইন (১২)রাকিব (১৯) ও উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মান্নান মাতবরের ছেলে নোমান মিয়া (২০)।
তবে এদের মধ্যে চারজনের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন আব্দুলাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল এমরান প্রিন্স।
ওই চারজন অগ্নিকান্ডে দিন কারখানার চতুর্থ তলায় কাজ করছিলেন বলে নিশ্চিত করেছে তাদের পরিবার। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা জানেন না পরিবারের সদস্যরা। তারা বেঁচে আছেন কিনা, তাও জানা নেই স্থানীয় উপজেলা প্রশাসনের। তবে উপজেলা প্রশাসন খোঁজ নিচ্ছে বলে জানিয়েছে।
এদিকে নিখোঁজ শ্রমিকদের পরিবারে চলছে আহাজারি। ছেলের কথা বারবার মনে করে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। অগ্নিকান্ডের পর থেকেই পরিবারগুলোয় চলছে মাতম। কেউ সন্তান, কেউ বাবা হারিয়েছেন। দরিদ্র পরিবারগুলোর সদস্য হয়ে পড়েছেন বাকরুদ্ধ।
নিখোঁজ চার শ্রমিক হলেন চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ গ্রামের ফজুলের ছেলে হাসনাইন (১২) ও একই বাড়ির কবিরের ছেলে রাকিব (২৮) এবং এওয়াহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে নোমান ও ওমরপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে মহিদউদ্দিন। হাসনাইন ও রাকিব সেমাই প্যাকেটজাতের কাজ করত। নিখোঁজ চারজনের মধ্যে দুজন পুড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানী আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আল এমরান প্রিন্স।
চেয়ারম্যান জানান, রাকিব ও হাসনাইন নিহত হয়েছেন এটা নিশ্চিত হওয়া গেছে। তারা তখন (অগ্নিকান্ডের দিন) কারখানার চতুর্থ তলায় কাজ করছিলেন।
নিখোঁজ হাসনাইনের বাবা ফজলু সেলফোনে জানান, তার ছেলে (হাসনাইন) ফ্যাক্টরিতে কাজ করত। কারিগর রাকিবের সহকারী ছিল সে। অগ্নিকান্ডের দিনও তারা কারখানায় কাজ করেছিল।
কান্নাকণ্ঠে ফজলু বলেন, গত বুধবার ছেলের সঙ্গে সেলফোনে শেষ কথা হয়েছিল। সে বলেছিল (হাসনাইন) বাবা ছয় দিন পরেই বাড়িতে চলে আসব। কিন্তু আমি তাকে বলেছি, লকডাউনের মধ্যে আসার দরকার নেই, তুমি তোমার মামার বাড়িতে থাকো। আমি সেখানে ফোন করে দেব। এর পর আর ছেলের সঙ্গে কথা হয়নি। আমার একমাত্র ছেলে। সে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ছেলে তো আর ফিরে এলো না। আমি এখন কী নিয়ে থাকব। আমার তো সব শেষ হয়ে গেছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখন পর্যন্ত আমরা তিনজনের নাম-ঠিকানা পেয়েছি। তারা সবাই চরফ্যাশন উপজেলার বাসিন্দা এবং পুড়ে যাওয়া কারখানার শ্রমিক ছিলেন। তবে তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা ঢাকায় সার্বদা যোগাযোগ রাখছি
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051