1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চরফ্যাশনের সাংবাদিক মামুন স্বপরিবারে করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ১১:৪৯ am

দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও প্রকাশক, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুন, তার স্ত্রী মারজিয়া বেগম শান্তা, দুই ছেলে মাসরুর রহমান মাসফু ও আবরার রহমান মাহির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় চার’জনেরই কোভিড-১৯ ‘পজিটিভ’ ফল এসেছে।

মামুনের পারিবারিক সূত্র শীর্ষবাণীকে জানায়, বৃহস্পতিবার ১৬ জুলাই চরফ্যাশন হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর রবিবার ১৯ জুলাই রাতে তারা জানতে পারেন করোনায় আক্রান্ত। তারা ঘরে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ আর এম মামুন শীর্ষবাণীকে জানান, কিছু দিন পূর্বে আমিবাদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারো সংস্পর্শে এসে আমি করোনায় আক্রান্ত হয়েছি। কিছু দিন ধরেই আমি ও আমার স্ত্রী, দুই ছেলে জ্বর, ঠান্ডা-কাশিতে ভোগছি। বৃহস্পতিবার ১৬ জুলাই চরফ্যাশন হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর রবিবার ১৯ জুলাই রাতে জানতে পারি আমার পরিবারের ৪ জনেরই কোভিড-১৯ ‘পজিটিভ’ ফল এসেছে। আমাদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।

এদিকে সাংবাদিক মামুন স্বপরিবারে করোনা আক্রান্ত হওয়ার খবর চরফ্যাশনে ছড়িয়ে পড়লে চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও কুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, শীর্ষবাণী ডটকম’র সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নূরুল আমিন সহ চরফ্যাশনের সাংবাদিক সহকর্মীগণ চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়াও সাংবাদিক এ আর এম মামুনের বন্ধুরা ফেইসবুক পেইজ’র মাধ্যমে মামুন স্বপরিবারে করোনা আক্রান্ত হওয়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ