চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রায়হান উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) প্রক্টর কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে সাতটি পদের মধ্যে চারটিতে ভোট গ্রহণ হয়। বাকি তিনটিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
সহ-সভাপতি পদে দৈনিক সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমাদ সালমান সাকিব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাক ও ডিবিসির প্রতিনিধি মাহবুব এ রহমান নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ঢাকা পোস্টের রুমান হাফিজ; দফতর, প্রকাশনা ও প্রচার সম্পাদক পদে দৈনিক আজাদীর ইমাম ইমু এবং কার্যনির্বাহী সদস্য পদে বাংলা নিউজের মোহাম্মদ আজহার।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এসএএম জিয়াউল ইসলাম।
পর্যবেক্ষক হিসেবে ছিলেন চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051