চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য, ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন, মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর এ. জে. এম. নূরুদ্দিন চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চবি কলা অনুষদের সাবেক ডিন ও সাবেক সিন্ডিকেট সদস্য, ফিলোসোফি এলামনাই এসোসিয়েশন, চবি'র আহবায়ক প্রফেসর মনসুর উদ্দিন আহমদ তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে চবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বাদ যোহর চট্টগ্রামের দামপাড়াস্থ জমিয়তুল ফালাহ জামে মসজিদে জানাজা শেষে সাবেক চবি ভিসিকে কদম মোবারক গোরস্থানে দাফন করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051