চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বিদেশি জাহাজের দুই নাবিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে তারা মারা গেছেন বলে বন্দর কর্তৃপক্ষ জানান। তারা দুজন ইউক্রেনের নাগরিক। তবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম বন্দর সচিব মো: ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বিদেশি জাহাজের দুজন নাবিক আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন। বিষয়টি জাহাজটির স্থানীয় এজেন্ট দেখভাল করছেন। তাদের লাশ ময়নাতদন্ত শেষে আন্তর্জাতিক নিয়মে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জাহাজটির স্থানীয় এজেন্ট।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর বহির্নোঙ্গরে অবস্থানরত ‘এমভি এপি অ্যাস্টেরা’ নামে পণ্যবাহী একটি জাহাজে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) একজন নাবিকের নিজের কেবিন থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেকজন নাবিক হৃদরোগে আক্রান্ত হন। তাকে বোটে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাজটির স্থানীয় এজেন্ট শোরলাইন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসাইন টুটুল জানান, ‘হঠাৎ অসুস্থ হয়ে বিদেশি জাহাজের দুই নাবিক মারা গেছেন। আন্তর্জাতিক নিয়মে লাশ ময়নাতদন্ত করে ফ্লাইটে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছি আমরা।’
সূত্র : ইউএনবি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051