বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা চতুর্থ দফায় দুদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও পণ্য পরিবহণ স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করেছেন বিজিবির সদস্যরা। একইসঙ্গে বিজিবির সঙ্গে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বিরোধী রাজনৈতিকগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহণ যাতে স্বাভাবিক থাকে এ কারণে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি ছাড়াও র্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিচ্ছে। অবরোধ ঘোষণার কারণে জেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রামের রেলপথসহ সব ধরনের যোগাযোগ ও জানমালের নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কেউ নাশকতা করতে চাইলে তাদের আইনগত ব্যবস্থা নেবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051