1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রামে মাস্ক না পরায় ৫০ জনকে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৬:৪৪ pm

করোনাভাইরাস মহামারীর মধ্যে সতর্কতা হিসেবে মাস্ক না পরায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর কোতয়ালি মোড় এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এদের মোট চার হাজার টাকা জরিমানা করে।

উমর ফারুক জানান, “করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষ তা মানছেন না। রাস্তায়, বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলছেন। এতে করোনাভাইরাস সংক্রমণে প্রভাব ফেলছে। এজন্য অভিযান চালিয়ে মাস্ক ছাড়া চলাফেরা করা ৫০জনকে অর্থদণ্ড করা হয়।”

পথচারীরা মাস্ক না পরার অজুহাত হিসেবে ‘করোনাভাইরাস নেই’ এবং বাসায় বা বাড়িতে ভুলে মাস্ক ফেলে আসার কথা বলেছেন বলে জানান তিনি।

জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ